বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
পার্লামেন্টে ফিলিস্তিনি ও মুসলমানদের প্রতি ইসরাইলি মন্ত্রীর বিদ্বেষমূলক মন্তব্য মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ তিনজনের অবস্থা আশঙ্কাজনক সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল কালিয়াকৈরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ পেটে ক্ষুধা, পথে কুয়াশা—শীতে কাঁপছে কুড়িগ্রাম! শিক্ষক নিয়োগে সিজিপিএ বৈষম্য: বিজ্ঞপ্তি সংশোধনে ৭২ ঘণ্টার আইনি নোটিশ কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার প্রবাসে থেকেও দেশপ্রেমের অদম্য নজির গড়লেন শিক্ষার্থীরা

মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ তিনজনের অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৩০ পিএম
Advertisement
শেয়ার করুন

কুমিল্লার তিতাস উপজেলায় মসজিদের বৈদ্যুতিক তার চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের পোস্ট অফিস মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফয়সাল (৩০), খলিল (৪৬), সামসুউদ্দিন (৫০), সিয়াম (২৫), শিরিনা আক্তার (৬০) ও সাকিব (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সামসুউদ্দিন, সিয়াম ও সাকিবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হয়।
আহত মালয়েশিয়া প্রবাসী মো. ফয়সালের অভিযোগ, মজিদপুর জমিদার বাড়ির জামে মসজিদের বৈদ্যুতিক তার কয়েক দিন পরপর চুরি হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা চলছিল। এরই মধ্যে তিনি একটি সেলুনে চুল কাটার সময় নুরুজ্জামান, হক মিয়া, সাকিবসহ কয়েকজন এসে তাঁকে অতর্কিত মারধর করেন। তাঁর চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তাঁদের পক্ষের চারজন আহত হন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে আহত সাকিবের স্বজনদের পাল্টা অভিযোগ, সাকিবকে ইয়াবা বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তাঁরা।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাঈম বলেন, সংঘর্ষের ঘটনায় এক নারীসহ আহত পাঁচজন চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, মজিদপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর