1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঈদে সম্প্রীতির বার্তা ছড়াতে বেরোবিতে শিবিরের ‘মেজবান-ই-ঈদ’ - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

ঈদে সম্প্রীতির বার্তা ছড়াতে বেরোবিতে শিবিরের ‘মেজবান-ই-ঈদ’

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:১৬ পিএম
শেয়ার করুন

ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসের আবাসিক হল ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে বিশেষ খাবার ‘মেজবান’ ও ঈদ শুভেচ্ছার আয়োজন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ইসলামী ছাত্রশিবির। ঈদের দিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ মেজবানি ভোজের আয়োজন করা হবে।

আয়োজকরা জানান, উৎসবে সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ক্যাম্পাসে অবস্থানরত অন্যান্য ঈদে সম্প্রীতির বার্তা ছড়াতে বেরোবিতে শিবিরের ‘মেজবান-ই-ঈদ’ শিক্ষার্থীদের জন্যও পৃথক মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হবে।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব মুরাদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে ঈদুল আজহা সমাগত। আমরা লক্ষ্য করেছি পড়াশোনা ও বিভিন্ন একাডেমিক ব্যস্ততার কারণে অনেক শিক্ষার্থী পরিবার-পরিজন ছেড়ে ক্যাম্পাসে ঈদ উদযাপন করতে বাধ্য হন। তাদের জন্যেই ‘মেজবান-ই-ঈদ’ এর আয়োজন।

তিনি আরও বলেন, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির এ আয়োজনে ক্যাম্পাসে অবস্থানরত সব শিক্ষার্থীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে। আসুন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে ভালোবাসা, সম্প্রীতি ও তাকওয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করি।

এই বিভাগের আরো খবর