1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : মির্জা ফখরুল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছে একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ’৭১ সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখন গণহত্যা করতে দেওয়া হবে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর-৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি আরও বলেন, বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। তাকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া।

এ সময় খানসামা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, আলহাজ মমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *