1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এনসিপিসহ তিন দল প্রতীক পেল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি

এনসিপিসহ তিন দল প্রতীক পেল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৯:৪৪ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন নিবন্ধন পাওয়া তিনটি রাজনৈতিক দলকে প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অপর দুই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করে কমিশন।

দলগুলোর মধ্যে এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, রিপ্রেসেন্টেশন অব পিপল অর্ডার,১৯৭২ (পিও নং. ১৫৫) এর এর পরিচ্ছেদ ৬এ এর আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য দলগুলোর প্রতিনিধিরা কমিশনের কাছে দরখাস্ত দিয়েছেলেন। দলগুলোর মধ্যে এনসিপির প্রার্থিত প্রতীক ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আম জনগণ পার্টির প্রতীক ‘হ্যান্ডশেক’।

এই দলগুলোর নিবন্ধনের বিষয়ে কারও কোনও আপত্তি থাকিলে প্রয়োজনীয় দলিলাসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানো অনুরোধ করা হলো।

এই বিভাগের আরো খবর