1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
করোনায় আক্রান্ত মৃত্যু-শনাক্ত নিম্নমুখী - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ রিয়াদ-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের স্পিকার গালিবাফের সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: দূতাবাসের ব্যর্থতা থাকলে ব্যবস্থার সুপারিশ ফিলিপাইনে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ ‎লক্ষ্মীপুর মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপড়ীন, শিক্ষক কারাগারে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ পুলিশ সদস্য কারাগারে, কঠোর বার্তা আইজিপির

করোনায় আক্রান্ত মৃত্যু-শনাক্ত নিম্নমুখী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১:২২ পিএম
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯৫ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৯৮ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনে।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ৫.৫৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার করোনায় ১৬ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় এক হাজার ৫৯৫ জনের। শনাক্তের হার ছিল ৬.৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আট হাজার ৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ২৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.৫৯ শতাংশ।

এই বিভাগের আরো খবর