1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বেঞ্চ বিক্রির অভিযোগ - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

কালিয়াকৈরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বেঞ্চ বিক্রির অভিযোগ

কালিয়াকৈর( গাজীপুর)প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:৪০ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালী নরেন্দ্র নারায়ণ হাই স্কুল এ্যান্ড কলেজের ৬ জোড়া (১২টি) বেঞ্চ বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহানের বিরুদ্ধে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস , ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়া এবং দরপত্র না দিয়ে বেঞ্চ বিক্রির ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহানের দাবি তিনি বেঞ্চ টাকা ছাড়াই দিয়ে দিয়েছেন।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালী নরেন্দ্র নারায়ণ হাই স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুস সোবহান সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস , ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়া এবং দরপত্র না দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদেও ব্যবহৃত ৬ জোড়া(১২টি) বেঞ্চ জাথালিয়া শিশু কানন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিনের কাছে বিক্রি করেছে বলে অভিযোগ ওঠেছে । এঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে । এছাড়া আব্দুস সোবহান এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার পর থেকে স্কুলের লেখাপড়ার মান পূর্বের তুলনায় অনেক কমে যাওয়ায় ছাত্র-ছাত্রীরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ হতাশার সৃষ্টি হচ্ছে।
জাথালিয়া শিশু কানন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিন বলেন, উপজেলার জাথালিয়া এলাকায় আমি একটি কেজি স্কুল খুলেছি। যার নাম জাথালিয়া শিশু কানন স্কুল। এই স্কুলে বেঞ্চ কম থাকায় ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সোবহান স্যারের কাছ থেকে জানুয়ারি মাসে ৬ জোড়া বেঞ্চ এনেছি। তবে টাকার বিষয়ে তিনি কোন কথা বলেননি।
বোয়ালী নরেন্দ্র নারায়ণ হাই স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক আব্দুস সোবহান বলেন, হেলাল উদ্দিন স্যার একটি কেজি স্কুল খুলছে। আমার কাছে কয়েকটি বেঞ্চ চেয়েছে। তাই তাকে আমাদের বিদ্যালয়ের ৬ জোড়া (১২ টি ) বেঞ্চ দিয়েছি। বিক্রি করিনি। তবে বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে না জানিয়ে কেন দিয়েছেন এবিষয়ে জানতে তাইলে তিনি কোন কথা বলেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান বলেন, একজন প্রধান শিক্ষকের বেঞ্চ বিক্রি বা অন্যত্র সরানোর কোন সুযোগ নেই। আমি তদন্ত করে দেখবো যদি কোন সত্যতা পাওয়া যায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে বেঞ্চ বিক্রি বা অন্যত্র দেওয়ার কোন নিয়ম নেই। যদি কেউ এধরণের কার্যকলাপে জড়িত থাকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর