1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:২৩ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী সচেতনতা মুলক সভা শেষে ফেরার পথে মাদক ব্যবসায়ীদের হামলায় নাঈম ও সাদ্দাম নামের দুই যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধায় উপজেলার সাতকুড়া এলাকায়। এঘটনায় পুলিশ নারীসহ তিনজনকে আটক করেছে।
আহতরা হলো উপজেলার জাথালিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে নাঈম ইসলাম (২০) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২২)।
আটককৃতরা হলো উপজেলার সাতকুড়া গ্রামের বাসিন্ধা চান মিয়া (৬০), তার স্ত্রী আছিয়া বেগম(৫০) ও তার ছেলের বউ শিল্পী আক্তার (২৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সাতকুড়া এলাকাকে মাদক মুক্ত করতে এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী এবংসচেুনামুলক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতকুড়াসহ আশপাশের এলাকার লোকাজন উপস্থিত হন। সন্ধায় সভা শেষে ফেরার পথে সাতকুড়া এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী তাদের উপর হামলা চালায়। এসময় নাঈম এবং সাদ্দাম নামের দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করে মাদক ব্যবসায়ীরা। পরে স্থানীয়রা হামলাকারী চান মিয়া, তারস্ত্রী এবং ছেলের বউকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময় চান মিয়ার ছেলে দৌড়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
আহত নাঈম ও সাদ্দাম হোসেন বলেন, মাদক বিরোধী সভা শেষে ফেরার পথে চান মিয়া তার স্ত্রী, ছেলে এবং ছেলের বউ আমাদের উপর হামলা চালায়। একপর্যায়ে তারা দা দিয়ে আমাদের দুইজনকে কুপিয়ে আহত করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলখানা হতে পালন হয়েছে।

এই বিভাগের আরো খবর