1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে রিং ও কারেন্ট জাল জব্দ - আজকের কাগজ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কালিয়াকৈরে রিং ও কারেন্ট জাল জব্দ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৮:৫০ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদিয়াশুলাই এলাকার আলুয়া বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফাহিম শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা, সহযোগিতায় ছিলেন কালিয়াকৈর থানা পুলিশ, এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আলুয়া বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে বিশেষ অভিযান ১৫০ টি রিং জাল ও একটি কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ২৭০০ মিটার ও আনুমানিক মূল্য ০৫ (পাঁচ) লক্ষ টাকা। এ সময় রিং জালে আটকে থাকা দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা ও জলজ জীববৈচিত্রের বিভিন্ন উপাদান যেমন শামুক, ঝিনুক, কাঁকড়া, ব্যাঙ সহ বিভিন্ন উপকারী কীটপতঙ্গ বিলে অবমুক্ত করা হয়|
উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা জানান, দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় এ অভিযান চলমান থাকবে।

এই বিভাগের আরো খবর