1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কাশ্মীরে হামলায় দুই অভিযুক্তর বাড়িতে বিস্ফোরণ - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলছে নিবন্ধন কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম চরফ্যাশনে অনুমোদনহীন বেসরকারী ক্লিনিক চিকিৎসাসেবায় অনিরাপদ রোগীদের জীবন কুড়িগ্রামে বজ্রপাতে কিশোরের মৃত্যু টেকনাফের নিরাপত্তা ও নাগরিক সেবা উন্নয়নে ১৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান মৌসুমী ফলে বিষাক্ত রাসায়নিক, হুমকির মুখে জন স্বাস্থ্য কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ রূপসায় পুলিশের সামনেই জুয়ার আসর, তোপের মুখে সাংবাদিক

কাশ্মীরে হামলায় দুই অভিযুক্তর বাড়িতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ১২:৪৮ পিএম
শেয়ার করুন

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার সঙ্গে যুক্ত বলে সন্দেহে আদিল হুসেন ঠোকের ও আসিফ শেখের নামের দুজনের বাড়িতেবিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার চারজন হামলাকারীর যে ছবি প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে ঠোকের ও আসিফের ছবিও ছিল।

ঠোকেরের বাড়ি অনন্তনাগে এবং আসিফের বাড়ি পুলওয়ামাতে। পহেলগাম হামলার চক্রান্তে তারা জড়িত ছিলএবং তারাই পথ দেখিয়ে লস্কর সন্ত্রাসীদের নিয়ে এসেছিল বলে দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

পুলিশ জানিয়েছে, বাকি দুইজন পাকিস্তানের নাগরিক। তাদের সম্পর্কে খবর দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলেও জানানো হয়েছে।

আদিল ঠোকের ও আসিফের বাড়িতে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ হয়। সেনা সূত্র বলেছে, বাড়িতে বিস্ফোরক ছিল বলে এই বিস্ফোরণ হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে আদিল ও আসিফ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যায় এবং লস্কর তাদের প্রশিক্ষণ দেয়। ২০২৪ সালে ,তারা আবার কাশ্মীরে ফিরে আসে। স্থানীয় বলে তারা এই এলাকা খুব ভালোভাবে চেনে।

গতকালই বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, পহেলগাম হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী ও তাদের সাহায্যকারীদের চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।

অন্যদিকে কাশ্মীরের বান্দিপুরায় সেনা ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে লস্কর কম্যান্ডার আলতাফ লাল্লি মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। আলতাফ দ্য রেসিট্যান্স ফ্রন্টের সঙ্গেও জড়িত ছিল। এই সংগঠনই পহেলগামের হামলার দায় স্বীকার করেছে। বান্দিপোরায় অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী। তখন সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। সেই গুলিবিনিময়ে আলতাফের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর