1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে গোপন মদের কারখানায় পুলিশের হানা, আটক ১ - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
দিল্লির দেড়শ বছরের পুরোনো রেসকোর্স মসজিদে নামাজে নিষেধাজ্ঞা সৌদিতে ফ্লাইট বিধিনিষেধে বাতিল ১৫৯টি ফ্লাইট, বিপাকে ২৩ হাজার যাত্রী লালমনিরহাটে চিতা বাঘের আক্রমণে আহত তিন, সীমান্তে আতঙ্ক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু বরিশালে গৃহবধূকে নিরাপত্তা ঘটনায়, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার দাবি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প আইসক্রিম সিনেমার আড্ডায় স্মরণ করা হলো প্রয়াত শিল্পীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে টার্গেট করে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল ! পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক

কুড়িগ্রামে গোপন মদের কারখানায় পুলিশের হানা, আটক ১

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬ ৮:২০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রথমবারের মতো একটি গোপন বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত বাংলা মদ, মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় কারখানার সঙ্গে জড়িত একজনকে হাতেনাতে আটক করা হলেও মূল অভিযুক্ত পালিয়ে গেছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে গোপনে বাংলা মদ তৈরি ও বিক্রির কার্যক্রম চলছিল। অভিযানে মদ উৎপাদনের বিভিন্ন উপকরণ এবং বিপুল পরিমাণ প্রস্তুত বাংলা মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে গনাই চন্দ্র (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
তবে কারখানার মূল হোতা হিসেবে অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, বাড়ির মালিক হবিবর রহমানকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফুলবাড়ীতে প্রথমবারের মতো বাংলা মদ তৈরির কারখানা শনাক্ত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর