1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রলিচাপায় আব্দুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রমনা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রুকুনুজ্জামান স্বপন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় একটি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু আব্দুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় বিরাজ করছে গভীর শোক ও বিষাদের পরিবেশ।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিসহ চালককে জব্দ করে থানায় নিয়ে যায়।

চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *