1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে বজ্রপাতে কিশোরের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ

কুড়িগ্রামে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৮:০০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে লাবন্য মিয়া (১২) নামে আরও এক কিশোর।
মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি জমিতে খেলছিল রানা ও লাবন্য। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা দুজনই গুরুতর আহত হয়। বজ্রপাতের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়।
তবে হাসপাতালে নেওয়ার পথেই রানার মৃত্যু হয়। আহত লাবন্যকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত বলে পরিবার জানিয়েছে।
নিহতের চাচাতো ভাই রাজু মিয়া বলেন, খেলাধুলার সময় বজ্রপাতে দুজন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। আহত লাবন্য বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে। নিহত ও আহত দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর