1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে বিএনপির তিন নেতা বহিস্কার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২ গতবছর স্থান পেলেও কিউএস র‍্যাংকিং ২০২৭ এ তালিকায় নেই রুয়েট দুই শিশুর মুক্তি মিলল, শূন্যরেখায় এখনো ৫ প্রাণ গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে, দুর্ভোগে শত শত যাত্রী রিডিং রুমের কাজ শেষ না হতেই ফের টিভি স্থাপন, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা

কুড়িগ্রামে বিএনপির তিন নেতা বহিস্কার

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১:৫৫ পিএম
শেয়ার করুন

উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের দায়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বিএনপি থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বহিষ্কারের বিষয়টি পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।
আজ শনিবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
শুক্রবার স্বাক্ষরিত পত্রে যুগ্ম মহাসচিব উল্লেখ করেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা

পরিষদ নির্বাচনে অংশগ্রহণে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত বিএনপি নেতারা হলেন- রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। তিনি আবারও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রৌমারী উপজেলা মহিলা দলের সহসভাপতি তাজমিন নাহার শাপলা। তিনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে চেয়ারম্যান প্রার্থী। এবং রৌমারী উপজেলা বিএনপির সদস্য সেকেন্দার আলী চাঙ্গা। তিনি চলতি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানপ্রার্থী।

আজ শনিবার এ বহিষ্কার আদেশ কুড়িগ্রাম পৌঁছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

এই বিভাগের আরো খবর