1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

কুড়িগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:২২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারায়ণ চন্দ্র (৭০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
নারায়ণ চন্দ্র উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা মন্দিরের সভাপতি।
নারায়ণ চন্দ্র রাজারহাট উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও গ্রামের মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে নারায়ণ চন্দ্র মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এসময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে নারায়ণ চন্দ্র দ্রুত পালিয়ে যান। পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।
বিষয়টি জানাজানির একপর্যায়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর শিশুটির পরিবারের
লোকজন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে এবং শনিবার রাতেই রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম ডেইলি বাংলা পোষ্টকে বলেন, শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর ইউনিয়নের একটি গ্রামের মন্দির কমিটির সভাপতি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘মামলা দায়েরের পর শনিবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর