1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রাম সীমান্তে বিপুল ভারতীয় পণ্য, মাদক ও গবাদিপশু জব্দ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুড়িগ্রাম সীমান্তে বিপুল ভারতীয় পণ্য, মাদক ও গবাদিপশু জব্দ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৭:০০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, মাদক ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের পরিচালিত একাধিক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় টানা তিন দিনের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, মদ ও গাঁজা, অবৈধভাবে আনা গবাদিপশু, ভারতীয় রুপি এবং অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৯১ হাজার ৪৭৭ টাকা।
বিজিবি সূত্র আরও জানায়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিরবিচ্ছিন্ন অভিযান চালানো হচ্ছে।
কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *