
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রবিবার (২৭ এপ্রিল) চলমান এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি ও অপর দুই জনকে বহিস্কার করেছেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষা পরিচালনা নীতিমালা’র প্রতিপালনের ব্যত্যয় ঘটায় বিজয়করা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আসাদুল্লাহ খালিদ, একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক আজিজুল হক, আলেক হোসেন কে পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ভুঁইয়া কে ধোপাখিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব থেকে এবং কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আবু জাফর কে
চৌদ্দগ্রাম সদরের নজমিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের প্রত্যবেক্ষককে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন জাতীয় স্বার্থে এই কার্যক্রম চলমান এবং নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।