1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় হামে আক্রান্ত তিন শিশুর মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

কুমিল্লায় হামে আক্রান্ত তিন শিশুর মৃত্যু

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৭:৪৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশু ঢাকায় মারা গেছে। এ ছাড়া কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে আরো অন্তত ২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মারা যাওয়া শিশুদের মধ্যে একজন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার এবং দুজনের বাসা তিতাস উপজেলায়।সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বলেন, হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, গত এক মাসে ৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের পজিটিভ এসেছে।পর্যায়ক্রমে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্তদের বাসায় গিয়ে হামের টিকা দিচ্ছি। যারা আক্রান্ত হচ্ছে তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, গত ১৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত মাত্র ১২ দিনে ২৫ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৫ জন শিশু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
তিনি আরো বলেন, হাম আক্রান্তদের বিশেষ সেবা নিশ্চিত করতে হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *