1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা মন্ত্রণালয়ের - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের ডাকসু নেতার বাড়িতে হামলার পর খোঁজ নিলেন জামায়াত আমির ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা: পিউ রিসার্চ এশিয়া কাপে হংকংকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ ‘এ’ দলের ‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হাতে হেনস্তার শিকার ববি ফুটবল টিম ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন!! নিষিদ্ধ ছাত্রলীগের রুয়েটের সাবেক সেক্রেটারী আটক মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা মন্ত্রণালয়ের ফেনীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা মন্ত্রণালয়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:০৯ পিএম
শেয়ার করুন

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নির্ভরযোগ্য করার লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মেডিক্যাল সেন্টারগুলোর জন্য ১১টি কঠোর নির্দেশনা জারি করেছে।

দেশটিতে কর্মী পাঠানোর জন্য বর্তমানে ৫১টি মেডিক্যাল সেন্টার অনুমোদন পেয়েছে, যারা এই নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের ডিমান্ড লেটারে উল্লিখিত কর্মীর সংখ্যার ভিত্তিতেই কেবল মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে। এই সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত স্লিপ দেওয়া সম্ভব হলেও, কোনো অবস্থাতেই মেডিক্যাল সেন্টারগুলো নিজেদের ইচ্ছামতো বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে সীমার বাইরে স্লিপ ইস্যু করতে পারবে না।

নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত ফি ৮ হাজার টাকার বেশি কোনো অর্থ আদায় করা যাবে না এবং মাইগ্রামের নামে কোনো বাড়তি খরচ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মেডিক্যাল সেন্টারগুলোকে প্রতিদিন প্রতিটি পরীক্ষার বিস্তারিত তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে রিপোর্ট দাখিল করতে হবে, যেখানে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর ও ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে। এছাড়া, কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে একাধিকবার পরীক্ষা করানো বা ভুয়া রিপোর্ট প্রদান কঠোরভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এমন কোনো অনিয়ম প্রমাণিত হলে মেডিক্যাল সেন্টারের জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেডিক্যাল পরীক্ষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পন্ন করতে হবে ও পর্যাপ্তসংখ্যক বসার ব্যবস্থা থাকতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে যদি পুনরায় পরীক্ষায় আনফিট ঘোষিত হন, তবে তাকে দেশে ফেরত পাঠানোসহ যাবতীয় খরচ সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারকেই বহন করতে হবে। প্রতিটি সেন্টারে আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত চিকিৎসাসেবা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ-সুবিধা রাখা বাধ্যতামূলক। একইসঙ্গে, স্বচ্ছতা বজায় রাখতে সব মেডিক্যাল সেন্টারকে তাদের প্রবেশপথে বড় আকারে বিলবোর্ড স্থাপন করতে হবে। পুরো প্রক্রিয়া কঠোরভাবে পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয় একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করেছে, যা নিয়মিত মাঠ পর্যায়ে নজরদারি করবে। মালয়েশিয়ায় যেতে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন কর্মীরা।

এই বিভাগের আরো খবর