1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লার সীমান্তের শূন্যরেখা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা ১৭ দিন শূন্যরেখায়, তারপর রহস্যজনক উধাও ৩ যুবক চরফ্যাশনে ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান, অর্থদণ্ড চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি আটক বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল আওলাদ হোসেনের মরদেহ, গ্রেফতার ৪ টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

কুমিল্লার সীমান্তের শূন্যরেখা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারতীয় সীমান্তের শূন্যরেখা থেকে মঙ্গলবার রাত সাড়ে দশটায় রোকেয়া বেগম (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ।
বুধবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসাইন।
নিহত রোকেয়া বেগম জগন্নাথদিঘির পর্বপাড়ের গুচ্চগ্রামের আলী এরশাদের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাতে ভারত সীমান্তের শুন্যরেখায় নারীর লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।অপর দিকে সংবাদ পেয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) সদস্যরাও সেখানে ছুটে আসে। তবে ওই নারীর লাশ বাংলাদেশ অংশে পড়েছিল। পরে বিজিবির সহায়তায় চৌদ্দগ্রাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে এলাকায় ভবঘুরের মতো চলাফেরা করছিল। মঙ্গলবার রাতে সীমান্তের শূন্যরেখায় তার লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, তার মৃত্যুর কারণ উদঘাটন করতে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আমি তা নাকচ করে দিয়েছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয় থানায কোনো অভিযোগ দেওয়া হয়নি।

এই বিভাগের আরো খবর