1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তিমির বনিক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪ ১:২৫ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান হিরা (৪০) নামে এক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। হাবিবুর রহমান হিরার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কুলাউড়া থেকে মোটরসাইকেল যোগে জুড়ীর দিকে যাচ্ছিলেন হিরা। এ সময় আছুরিঘাট এলাকায় তিনি পৌঁছালে পেছনদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হিরা। পরে স্থানীয়রা দ্রুততম সময়ে উদ্ধার করে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই হাবিবুর রহমান আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর