1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুলাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, দু'জন গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কুলাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, দু’জন গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ১:১৫ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ১২ ঘন্টার মধ্যেই ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ই মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর এলাকার মৃত আফতার আলীর ছেলে মিসির আলী (৫০) ও একই এলাকার মুসাহেদ আলীর ছেলে আবুল হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী গং আছকির মিয়াকে (৬০) পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

অবশেষে ঘটনার ১২ ঘন্টার মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে মিছির আলী গংয়ের দু’জন পালিয়ে যাওয়ার সময় তার নেতৃত্বে এসআই আমির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে হত্যা মামলার ২য় ও ৩য় আসামিকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, নিহত আছকির মিয়ার ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর