1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে সরকার: ডাঃ জাহিদ হোসেন - আজকের কাগজ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাথির আঘাতে বড় ভাই নিহত! আরেক ভাই গুরুতর আহত-১ কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে সরকার: ডাঃ জাহিদ হোসেন উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন গাদ্দারি করে বিএনপি টিকে থাকতে পারবে না : মামুনুল হক রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে সরকার: ডাঃ জাহিদ হোসেন

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৯:৩৬ পিএম
Oplus_131072
শেয়ার করুন

শুধুমাত্র ফ্যামেলি কার্ড কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার ২৪ এপ্রিল বাদ জুম্মা দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে মৌ বাক্স, মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথি মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মৌ চাষ ও মুগডাল উৎপাদন বাড়ানোর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে এই কার্যক্রম।

আলোচনা সভা শেষে উপজেলার কৃষকদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে বিরামপুর উপজেলা পরিষদে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন পৌঁছালে বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *