1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
'কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না' - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

‘কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৩ পিএম
শেয়ার করুন

কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতি কোনো হুমকিধামকি পরোয়া করে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইব্রাহীমপুরে ঢাকা-১৫ আসনে জনসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না। তিনি জানান, জামায়াত এক দলীয় সরকার গঠন করবে না, সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে।

ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ১৩ ফেব্রুয়ারি নতুন সূর্যের উদয় হবে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পাবে। এ সময় তরুণ সমাজের হাতে দেশের চাবি তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *