1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২০০ নম্বরে - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলিক সংখ্যা কি ৬k ± ১ আকারের? জেনে নিন প্রমাণ শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও মহাসড়ক অবরোধ ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২০০ নম্বরে ইসরাইলি নির্বাচনে অচলাবস্থা, কেন ব্যালটে ছিল না গাজা সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি ইরানের সঙ্গে যুদ্ধে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে: বার্নি স্যান্ডার্স বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে নতুন রহস্যময় তরুণী দাবি না মানলে এক দফা অনিবার্য হবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ

ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২০০ নম্বরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৪৪ এএম
শেয়ার করুন

দেশের ৯টি ছেলেদের ও ৩টি মেয়েদেরসহ মোট ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদনপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১ নভেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম চলবে আগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইট ব্যবহার করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার অধীনে পরিচালিত আবাসিক এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা, নেতৃত্ব এবং প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিবছর ষষ্ঠ শ্রেণি পাসের পর বিপুলসংখ্যক শিক্ষার্থী ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।

ভর্তির যোগ্যতা ও শারীরিক শর্তাবলি

ক্যাডেট কলেজে আবেদনের জন্য শিক্ষার্থীকে কিছু নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে

  • শিক্ষাগত যোগ্যতাআবেদনকারীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
  • নাগরিকত্বপ্রার্থী এবং তাঁর মা-বাবা উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বয়সসীমা২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে পারবে।
  • শারীরিক যোগ্যতাশিক্ষার্থীর উচ্চতা কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে এবং তাঁকে শারীরিক ও মানসিকভাবে পূর্ণ সুস্থ হতে হবে।

ভর্তি পরীক্ষার পরিবর্তিত সিলেবাস ও নম্বর বণ্টন

ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা মূলত লিখিত, মৌখিক ও স্বাস্থ্য—এই তিনটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ লিখিত পরীক্ষায় এবার বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার মোট নম্বর ৩০০ থেকে ১০০ কমিয়ে ২০০ নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে ক্যাডেট কলেজগুলো দীর্ঘদিন পর ফের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় ফিরল। আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।

লিখিত পরীক্ষায় বাংলা অথবা ইংরেজি—যেকোনো একটি মাধ্যমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ২০০ নম্বরের এই পরীক্ষার নতুন নম্বর বণ্টন নিচে তুলে ধরা হলো

  • গণিত৭০ নম্বর
  • ইংরেজি৬৫ নম্বর
  • বাংলা৪৫ নম্বর
  • সাধারণ বিষয়াবলিবিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা মিলিয়ে রাখা হয়েছে ২০ নম্বর।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও চূড়ান্ত নির্বাচন

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ক্যাডেট কলেজ ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৬ ডিসেম্বর, শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাঁদের পরবর্তীতে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সংক্রান্ত তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তিনটি ধাপের সব কটিতে সফল প্রার্থীদের সমন্বিত মেধাতালিকায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে ভর্তি করা হবে।

আবেদন প্রক্রিয়া ও ফি পরিশোধের নিয়ম

আগ্রহী শিক্ষার্থীদের ক্যাডেট কলেজের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd) প্রবেশ করে ‘Apply Now’ অপশন বেছে নিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। প্রথমে তথ্য দিয়ে নিবন্ধন করার পর ব্যবহারকারী আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। পরবর্তীতে লগইন করে আবেদন ফরমের প্রয়োজনীয় ঘরগুলো পূরণ এবং ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।

ভর্তি আবেদনের জন্য নির্ধারিত ফি ২,৫০০ টাকা। এই ফি বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ, এসএসএল কমার্জ, নগদ কিংবা রকেটের মাধ্যমে জমা দেওয়া যাবে। তবে আবেদন জমা দেওয়ার আগে ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া যাবতীয় দিকনির্দেশনা ভালোভাবে পড়ে নিতে পরমর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ তথ্য

  • মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে।
এই বিভাগের আরো খবর