1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ক্লাশ চলাকালীন অবস্থায় বিদ্যালয়ে আগুন, পুড়ে গেছে দুই শ্রেণীকক্ষ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪ এখনকার যুদ্ধটা অনেক বড়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস

ক্লাশ চলাকালীন অবস্থায় বিদ্যালয়ে আগুন, পুড়ে গেছে দুই শ্রেণীকক্ষ

সাহিদ বাদশা বাবু
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪ ২:৫৩ পিএম
শেয়ার করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের কে বি বালিকা বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যালয় চলাকালীন সময়ে আকস্মিকভাবে শর্টসার্কিট থেকে আগুণ লেগে পুড়ে গেছে দুই শ্রেণীকক্ষ। এসময় আতংকিত হয়ে পরেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণ আনেন।রোববার (১২মে) দুপুরে এ ঘটন ঘটে।

বিদ্যালয় সুত্রে জানাগেছে, রোববার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেনীর দুটি ক্লাসরুমে আগুণের সুত্রপাত ঘটে। এসময় ওই শ্রেনী কক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন।এর আগে শ্রেণীকক্ষে আগুণ দেখে বিদ্যালয় থেকে ছাত্রীরা আতংকিত হয়ে বাহিরে বেরিয়ে আসে।

কে বি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে। তিনি আরো জানান, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবী করেন তিনি।

এই বিভাগের আরো খবর