1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি

ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫ ৩:৪৩ পিএম
শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন – বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি শুধু এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে।

আজ রবিবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মোহাম্মদপুর থানা বনাম শেরে বাংলা নগর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নয় মাস হয়েছে, তবে ১৭ বছর মানুষের ক্ষুন্ন হওয়া ভোটের অধিকার এখনো ফিরে পায়নি এদেশের সাধারণ মানুষ। অন্তবর্তী কালীন সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও এখনো তারা নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দাবী করার ফলে কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়। তাদেরকে বলবো বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, এদেশের সাধারন মানুষের জন্য রাজনীতি করে বিএনপি।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরো বলেন – দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ নিজের ভোট দিতে পারে না। যার ফলে সবাই সম্মিলিতভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। এদেশের মানুষ নির্বাচন চায়, মানুষ ভোট চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।

গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে। সেই স্বৈরাচারের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নেই। বাংলাদেশে এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর ভাবে রুখে দাঁড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ চান মিয়া, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন সরকার, তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটি সদস্য আবদুল আলী, মোঃপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু,
বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির ভূইয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ প্রমুখ।

এরআগে দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বরস্হ মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।

এই বিভাগের আরো খবর