1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
খারাপ ফলের শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ট্রাইব্যুনাল সালিসের চেয়ে নিচে নেমে গেছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার কুমিল্লায় দলিল থাকার পরও জমিতে ঢুকতে পারছেন না ক্রেতারা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির প্রমাণ মিলেছে: মাহদী

খারাপ ফলের শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৫:৪৩ পিএম
শেয়ার করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় আশঙ্কাজনক ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন। মন্ত্রী জানান, যে সব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য কিংবা অত্যন্ত হতাশাজনক, তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

শিক্ষা খাতের সামগ্রিক মানোন্নয়ন এবং যেসব প্রতিষ্ঠানের ফল উদ্বেগজনক, সেগুলোর ওপর তদারকি জোরদার করতেই মন্ত্রণালয়ের এই কঠোর অবস্থান। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অথচ গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে সব শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার সামগ্রিক চিত্রে দেখা যায়, মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৫২.১২ শতাংশ। সফলভাবে উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এই ফলাফলের প্রেক্ষাপটে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মন্ত্রণালয়ের এমন কঠোর প্রশাসনিক নির্দেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর