1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ৪:৩২ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের জুড়ীতে তাহমিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বুধবার রাত প্রায় ৮ টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) গ্রামের বাসিন্দা রিক্সাচালক বাদশা মিয়ার মেয়ে তাহমিনাকে প্রায় দুই মাস পূর্বে তার অনিচ্ছাকৃত বিয়ে দেয়া হয়। স্বামী নাইম হোসেন (২৪) বেলাগাঁও গ্রামে ভাড়া বাসায় থাকেন। নাইম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার তাজুল ইসলামের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মঙ্গলবার সন্ধ্যায় তাহমিনা একটি কক্ষে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। রাত প্রায় ৮ টার দিকে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জুড়ী থানার এস আই রফিকুল ইসলাম বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। প্রাথমিক ভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর