1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
গেল ‘ফুড ব্লগার’ সিফাতের দুর্ঘটনায় প্রাণ - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঘিরে দ্বিধায় রিপাবলিকানরা যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য আসছে সুদমুক্ত শিক্ষাঋণ দেশজুড়ে নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ আইজিপির তিন নগরীতে মেয়র পদে লড়বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পিরোজপুরে ভারতীয় নাগরিক পরিচালিত আশ্রমের কমিটি স্থগিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নাশকতায় জড়িতদের শনাক্তের নির্দেশ আইজিপির, ৪ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত মনসুর হত্যায় ফুঁসছে পৌরসভা, সানির ফাঁসি দাবি! সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

গেল ‘ফুড ব্লগার’ সিফাতের দুর্ঘটনায় প্রাণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৩ এএম
শেয়ার করুন

ক্ষুধার্ত খাদক’ ইউটিউব চ্যানেলের নাম। এই চ্যানেলের মালিক সিফাত রাব্বি। ভোজনরসিক মানুষের কাছে বেশ জনপ্রিয় এই তরুণ। কারণ মজার খাবারের খোঁজ পেলেই বেরিয়ে পড়তেন তিনি। নিজে পরখ করতেন এবং ভিডিও করে আপলোড করতেন নিজের ইউটিউব চ্যানেলে। গত ২৪ জানুয়ারি একটি ভিডিও আপলোড করেন সিফাত। মাত্র ৯ দিনে এখন পর্যন্ত ভিডিওটি দেখে আট হাজার ৬৪৪ জন দর্শক। তবে সেসব এখন অতীত।

এই চ্যানেলে আর ভিডিও দেবেন না সিফাত। বন্ধ হয়নি তার চ্যানেল। তবে বন্ধ হয়ে গেছে সিফাতের জীবনযাত্রা। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো যন্ত্রের চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়। সিফাত বন্দরের জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

বন্দর পরিবহন বিভাগের এক কর্মকর্তা জানান, রাতের শিফটে কাজ করার সময় সিফাত রাব্বি বন্দরের ২ নম্বর ইয়ার্ডে দাঁড়িয়ে কনটেইনার ওঠানামার কাজটি দেখছিলেন। এমন সময় পেছন থেকে আরেকটি ক্রেন এসে তাকে চাপা দেয়। ক্রেনটি বন্দরেরই ছিল; চালকও বন্দরের।

কলেজিয়েট স্কুলের এই ছাত্র আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (আইআইইউসি) পড়ালেখা শেষ করে ২০১৯ সালে চট্টগ্রাম বন্দরে চাকরিতে যোগ দেন। চার মাস আগে বিয়ে করে সিফাত চট্টগ্রাম বন্দরের হাই স্কুল কলোনিতে মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন।

এই বিভাগের আরো খবর