1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে : মির্জা ফখরুল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয় স্পেনে মুসলিমদের বিদেশি তকমা ও বর্ণবাদী বিদ্বেষ মানিক পশারীর মৃত্যু ও সনদ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি জাহাজভাঙা শিল্পের ভবিষ্যৎ: ইউরোপের নতুন নীতি ও বাংলাদেশ মুসলিম-খ্রিস্টান সম্প্রীতি ছাড়া লেবাননের অস্তিত্ব রক্ষা অসম্ভব: আউন মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন

চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ২:০৬ পিএম
শেয়ার করুন

আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন চাই। সময়মতো নির্বাচন দিতে হবে। অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে। তারা ভেবেছে তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি সেই দল ঘুরে দাঁড়াবে, ফিনিক্স পাখির মতো জেগে উঠতে জানে বিএনপি। বিএনপি তৈরি হচ্ছে শহীদদের প্রেরণায়। তারা চেষ্টা করছে বিএনপিকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেয়াতে।

তিনি বলেন, ফ্যাসিস্টদের বিদায় করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে বিএনপি। আর যেনো ফ্যাসিস্ট না আসতে পারে সে প্রতিরোধ গড়বে বিএনপি।

লন্ডন বৈঠকের পর কারও কারও মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু।

এই বিভাগের আরো খবর