
‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশনে উপজেলায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন,পরিদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সরকারি এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের (এসইডিপি) যৌথ আয়োজনে সারাদেশের ন্যায় চরফ্যাশনেও তরুণ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আবুল খায়েরের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। এসময় চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাইন্স প্রজেক্টের টিমের ৩জন শিক্ষার্থী ও ৩জন শিক্ষক সেরা পুরস্কার গ্রহণ করেন।