1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ফরিদগঞ্জের দু প্রার্থীকে শোকজ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ফরিদগঞ্জের দু প্রার্থীকে শোকজ

ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ ৬:২১ পিএম
শেয়ার করুন

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাও. বিল্লাল হোসেন মিয়াজীকে শোকজ করা হয়েছে। এটি করেছেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও ফেনী সিভিল জজের বিচারক সবুজ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) এ বিজ্ঞ বিচারকের আদালত এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।

‎আদালতের আদেশ সূত্রে জানা গেছে, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দু প্রার্থী তাদের ফেসবুক পেজে এমন কিছু পোস্ট করেছে, যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের সামিল। যেমন-বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ভেরিফাইড ফেসবুক পেজ Lion Md Harunur Rashid থেকে গত ৬ জানুয়ারি ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লিখা যুক্ত করে পোস্ট করা হয়। একই ভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী মাও. বিল্লাল হোসেন মিয়াজীর ফেসবুক billal Hossain miaji থেকে ছবি ও প্রতীক সম্বলিত ৭ জানুয়ারি ‘১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন’ লিখা যুক্ত ছবি পোস্ট করা হয়। এছাড়া ‘বিল্লাল মিয়াজী ভাইয়ের সমর্থক গোষ্ঠী’র ফেসবুক পেজ থেকেও এই ধরনের নির্বাচনী প্রচারণা নিয়মিত পোস্ট করা হচ্ছে। যেটি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়।

‎যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫- এর ৩ ও ১৮ বিধির লঙ্ঘন এবং বিধি ২৭ ও তদপঠিতব্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১খ (৩) (ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। তাই তাদের উভয়কে কারণ দর্শানোর নোটিস প্রদান করার সাথে সাথে আগামী ১৯ জানুয়ারি উভয় প্রার্থী বা তাদের উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করেন বিজ্ঞ আদালত।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *