1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চিলমারীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ‘পতাকার লড়াই - আজকের কাগজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’ বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা প্রশাসনে বড় রদবদল গণমানুষের বাজেটকে যারা দলীয়করণ বলছে তারা নিকৃষ্ট প্রকৃতির লোক : স্বরাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ বাজেট হয়েছে দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য দেয়ায় এক নারীকে পেটানোর অভিযোগ

চিলমারীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ‘পতাকার লড়াই

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৮:৪৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের চিলমারীতে বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যতিক্রমী এক প্রতিযোগিতা। মাঠের খেলায় নয়, বরং নিজ নিজ দলের বিশাল পতাকা তৈরি ও প্রদর্শনকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর উচ্ছ্বাস।
ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা গ্রামের আর্জেন্টিনা সমর্থকেরা প্রথমে প্রায় ২০০ হাত দীর্ঘ একটি পতাকা তৈরি করেন। পতাকাটি প্রদর্শনের পর এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং তা দেখতে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ।
এরপর পাশের পুটিমারী গ্রামের ব্রাজিল সমর্থকেরা প্রায় ৩০০ হাত দীর্ঘ একটি বড় পতাকা উন্মোচন করেন। সবুজ-হলুদ রঙের এই পতাকাও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
শুক্রবার সকালে দুই গ্রামের সমর্থকেরা নিজ নিজ পতাকা নিয়ে শোভাযাত্রা বের করেন। ঢাক-ঢোল, স্লোগান ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে দুই পক্ষ একত্রিত হয়ে যৌথভাবে শোভাযাত্রায় অংশ নেয়।
সরেজমিনে দেখা যায়, শত শত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে পতাকা দুটি দেখছেন। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে বিষয়টি স্থানীয় পর্যায় ছাড়িয়ে বৃহত্তর পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে।
আর্জেন্টিনা সমর্থক পলাশ হাসান বলেন, “আমরা প্রথমে ২০০ হাতের পতাকা তৈরি করেছি। পরে ব্রাজিল সমর্থকেরা আরও বড় পতাকা বানিয়েছে। এটি মূলত আনন্দ ও সমর্থনের প্রকাশ।”
ব্রাজিল সমর্থক রাসেল বাবু বলেন, “আমাদের পতাকাটি আগে থেকেই প্রস্তুত ছিল। সুযোগমতো সেটি প্রদর্শন করা হয়েছে। এত বড় ব্রাজিলের পতাকা এ এলাকায় আগে দেখা যায়নি।”
পতাকা দেখতে আসা রাজু মোস্তাফিজ বলেন, “দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও সবাই মিলেমিশে আনন্দ করছে। এটি একটি সুন্দর আয়োজন।”
স্থানীয়দের মতে, পতাকা তৈরির কাজে বিভিন্ন বয়সী মানুষ অংশ নিয়েছেন। কেউ শ্রম দিয়েছেন, কেউ অর্থ সহায়তা করেছেন, আবার কেউ উৎসাহ জুগিয়েছেন। ফলে আয়োজনটি পুরো এলাকার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়েছে।
ফিফা বিশ্বকাপ খেলা নিয়ে চিলমারীর দুই গ্রামে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এই পতাকা প্রদর্শনী স্থানীয়ভাবে উৎসবের আবহ তৈরি করেছে।

এই বিভাগের আরো খবর