1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাদুল্লাপুরে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা।জনতার হাতে ধৃত ৬ - আজকের কাগজ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’ বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা প্রশাসনে বড় রদবদল গণমানুষের বাজেটকে যারা দলীয়করণ বলছে তারা নিকৃষ্ট প্রকৃতির লোক : স্বরাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ বাজেট হয়েছে দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য দেয়ায় এক নারীকে পেটানোর অভিযোগ

সাদুল্লাপুরে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা।জনতার হাতে ধৃত ৬

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৮:৫৩ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার সাদুল্লাপুরউপজেলায ৯টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির প্রস্তুতিকালে ৬জনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা, শুক্রবার ভোরে একটি চাতালের পেছনে কয়েকজন ব্যক্তি ঘোড়া জবাই করে। পরে সেগুলো গরুর মাংস বলে বিক্রির চেষ্টা করতেছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জবাই করা ঘোড়ার মাংস ও মাথাসহ অভিযুক্তদের আটক করে প্রশাসনকে খবর দেয়। এ সময় জবাই করা ৯টি ঘোড়ার মাংস ও মাথা জব্দ করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, সাদুল্লাপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর