1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চুড়ি পট্টিতে আগুন, পুড়লো ১০টি দোকান - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চুড়ি পট্টিতে আগুন, পুড়লো ১০টি দোকান

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মে, ২০২৪ ১০:০৪ এএম
শেয়ার করুন

গাইবান্ধা জেলা শহরের কাচারি বাজারের চুড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করেই একটি দোকানে আগুন দেখতে পায় পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে চুড়ি পট্টির ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করেন। কিন্তু আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে চুড়ি, ফিতা, সুতা ও ঝুটসহ কসমেটিকসের দোকান। এসব দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পরপরেই আগুনের ঘটনা ঘটায় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বিএফএম জানান, আগুনের খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসসহ ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ১০ মালিকের ছোট-বড় ১০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *