1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬ ৮:৫২ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা তাৎক্ষণিকভাবে দলীয় নেতা কর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা এবং সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করে। এরই ধারাবাহিকতায় ১০মে রবিবার কামরুল হুদা ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামতের জন্য ক্ষতিগ্রস্ত জুলফু মিয়া কে
নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে।

উল্লেখ্য, ৯ মে শনিবার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুলফু মিয়ার ঘর বাড়ি ভস্মীভূত হয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় জনগণের ১ঘন্টা নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর আব্দুর রহমান আলমগীর, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ নোমান, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল সভাপতি ফখরুল হাসান।

উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের পরিচালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম জি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন জাগন্ত, সাইফুল ইসলাম শাকিল, খায়রুল আলম শাহ আলম, মোঃ সোহেল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আনোয়ার, শ্রমিকদল সভাপতি শহিদুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুবদল নেতা এম জে মানিক, মহিলা দলনেত্রী হালিমা খাতুন।

এই বিভাগের আরো খবর