সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ পোশাকশ্রমিকদের নতুন মজুরি: দিনভর বৈঠকে কাটেনি জটিলতা, আলোচনা গড়াচ্ছে রাতেও মানিকগঞ্জে ভাঙচুর মামলায় নিষিদ্ধ আ.লীগের সভাপতি গ্রেফতার কারাগারে যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজি, চালকসহ নিহত ২ শীতের আগমনে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত জবই বিল, বেড়েছে পাখির বিচরণ ২০৩৫ নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজক যুক্তরাজ্য মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে বড় সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আটক

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজি, চালকসহ নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৩৮ পিএম
Advertisement
শেয়ার করুন

বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত, আহত ৩ একজনের অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা লরির পেছনে গিয়ে চাপা পড়ে। এতে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক আবদুল মতিন (৩৫) এবং কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চিওড়া ও সুজাতপুর এলাকা থেকে বসন্তপুর ও চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশে একটি সিএনজি অটোরিকশায় যাত্রা করেন কয়েকজন। পথে কালিকসার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি সামনে থাকা একটি লরির পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় চালক আবদুল মতিন, যাত্রী আরিফ হোসেন, সুফিয়া বেগম, মো. রাসেল ও মো. ইয়াকুব আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল মতিন ও আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দুই আহত সুফিয়া বেগম ও রাসেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত আরিফ হোসেন তাঁর খালাতো ভাই মো. রাসেল ও মো. ইয়াকুবকে সঙ্গে নিয়ে আরেক খালাতো ভাই মামুনের বিয়েতে যোগ দিতে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের কাজীবাড়িতে যাচ্ছিলেন। কিন্তু পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরিফের মৃত্যু এবং রাসেল ও ইয়াকুবের আহত হওয়ার ঘটনায় বিয়ের বাড়ির আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়।
এ বিষয়ে বর মামুন বলেন, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বসন্তপুরের কাজীবাড়িতে এসেছেন তিনি। তাঁদের নির্ধারিত গাড়িতে জায়গা না থাকায় তাঁর আপন ভাই রাসেল ও ইয়াকুব এবং খালাতো ভাই আরিফ পরে সিএনজি অটোরিকশায় রওনা হন। পথিমধ্যে দুর্ঘটনায় আরিফ মারা গেছেন এবং তাঁর দুই ভাই আহত হয়েছেন। এ ঘটনায় বিয়ের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে তাঁদের মধ্যে দুজন মারা যান। গুরুতর আহত একজনকে কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরো খবর