সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক বোয়ালখালীতে বিষধর সাপের ছোবলে ২১ মাস বয়সী শিশুর মৃত্যু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সম্মাননা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর ভবিষ্যৎ কর্মবাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক সম্ভাবনা ও চাহিদা ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাইলি সাইরাস নারায়ণগঞ্জে বাসে ও ঝুটবোঝাই ট্রাকে পেট্রলবোমায় আগুন টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক জাতীয় ঐক্য গড়তে আজ এনসিপির সঙ্গে তারেক রহমানের বৈঠক

ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, দেশে বর্তমানে আওয়ামী লীগের সৃষ্ট সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজতেই মূলত প্রধানমন্ত্রী এই আলোচনার সূত্রপাত করেন। এনসিপির আহ্বায়ক আরও জানান, প্রধানমন্ত্রী তার নিজের উদ্বেগের জায়গাগুলো তুলে ধরেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তারেক রহমানের সঙ্গে আলোচনায় বর্তমান পরিস্থিতির কারণগুলোও উঠে এসেছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারিক কার্যক্রমে আপসকামিতা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না হওয়া এই পরিস্থিতির জন্য দায়ী। এনসিপির পক্ষ থেকে তিনি স্পষ্ট করেছেন যে, যেকোনো ঐক্য বা জুলাইয়ের চেতনার প্রশ্নে দেশের সংস্কার, ন্যায়বিচার এবং সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান জায়গাটা একদিনে হয়নি। এই ঐক্যের প্রক্রিয়া যাতে সংস্কার একটা এজেন্ডা হয়, সেই আহ্বান আমরা জানিয়েছি। নির্বাচনের পর থেকে গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামীতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার বিষয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরো খবর