1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
"চৌদ্দগ্রামে সরকারি জায়গা বেদখল" নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

“চৌদ্দগ্রামে সরকারি জায়গা বেদখল” নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬ ৮:৫২ পিএম
শেয়ার করুন

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি জায়গা জবর দখল করে রাতা রাতি ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। জবর দখলের ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাজী গ্রামের গ্রামীণ রাস্তার পাশে। এ বিষয়ে গ্রামের সচেতন নাগরিক কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেওয়ার পর স্হানীয় ভুমি অফিস কর্মকর্তা সরেজমিনে গিয়ে জবর দখল কারী আব্দুল হক মিয়ার ছেলে রায়হান ও হাফিজ মিয়ার ছেলে আরিফ কে
নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নিষেধ করা হলেও অজ্ঞাত কারণে জবর দখল কারীরা ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,আব্দুল হক মিয়ার ছেলে রায়হান ও হাফিজ মিয়ার ছেলে আরিফ হাজী গ্রাম মৌজার ১/১ খতিয়ানের সাবেক ২৪০, হাল ২২২, দাগের জায়গাটি  গ্রামের সামাজিক সিদ্ধান্ত অমান্য করে সরকারি জায়গার উপর ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। জনগনের চলাচলাচলের রাস্তা ও সরকারি সম্পত্তির উপর জোর পুর্বক ঘর নির্মাণ করায় পিছনের জায়গার মালিকদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এর থেকে পরিত্রাণ পেতে তারা সরকারের বিভিন্ন দফতরে ধর্ণা দিচ্ছে।
কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান এর সাথে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই বিষয়টি সম্পর্কে জেনেছি এবং যথাযত ব্যবাস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর