1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রশিবিরের আয়োজনে ‘৩৬ জুলাই জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন 'রুয়েট ডিসি' - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

ছাত্রশিবিরের আয়োজনে ‘৩৬ জুলাই জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন ‘রুয়েট ডিসি’

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৯:৪৫ পিএম
শেয়ার করুন

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আত্মত্যাগের স্মরণে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ডিবেটিং ক্লাব। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগ দেশব্যাপী বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করে। আজ রবিবার (২আগস্ট) জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার লক্ষ্য নিয়ে গত ১০ থেকে ২৪ জুলাই এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগ। দেশব্যাপী আঞ্চলিক পর্বে উত্তীর্ণ হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে রুয়েট ডিবেটিং ক্লাবের টিম ‘ভ্যান গগ’।

প্রতিযোগিতায় অঞ্চলভিত্তিক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্নাতক পর্যায়ের প্রাতিষ্ঠানিক বিতর্ক ক্লাব অংশগ্রহণের সুযোগ পায়। পাশাপাশি জেলা ও শহরভিত্তিক স্বতন্ত্র ক্লাবও অংশ নেয়, যেখানে অংশগ্রহণকারী সদস্যদের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং একই ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক ছিল।

বাংলা এশিয়ান পার্লামেন্টারি (এপি) পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিটি দলে তিনজন করে সদস্য অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে দেশের ১৬টি অঞ্চলে নকআউট পদ্ধতিতে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে জাতীয় পর্যায়ে মোট ৩২টি দল অংশ নেয়। জাতীয় পর্বে চারটি ট্যাব রাউন্ড শেষে সেরা আটটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

প্রতিযোগিতায় টিম রুয়েটডিসি ভ্যান গগ (RUETdc Van Gogh) নামে রুয়েট ডিবেটিং ক্লাবের প্রতিনিধিত্ব করেন পুরকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ মাহমুদ, একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাওতুল উমাম এবং ইটিই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিহসান বিন মাকসুদ। ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে বিভিন্ন ধাপ অতিক্রম করে দলটি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

এ ধরনের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা যুক্তিনির্ভর চিন্তাচর্চা, জ্ঞানচর্চা এবং সচেতন নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রতিযোগীদের। একই সঙ্গে তরুণদের বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, দলগত সমন্বয় এবং সমসাময়িক বিষয়ে গভীর অনুধাবন তৈরির পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে বুদ্ধিবৃত্তিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

এই বিভাগের আরো খবর