1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক - আজকের কাগজ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা কর্ণফুলি শিকলবাহা খাল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ২

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:৩১ পিএম
শেয়ার করুন

সাজেকের সব পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে, রোববার (১১ অক্টোবর) অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।‘

জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’- এ দাবি তুলে রোববার সকালে অবরোধের ডাক দেয় দুটি সংগঠন। দুপুরে সাজেকে পর্যটক চলাচলের সড়ক গঙ্গারাম বাজার এলাকায় অবরোধ করায় বিপাকে পরে পর্যটকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা সাপেক্ষে পর্যটকদের সাজেক ভ্যালিতে নিয়ে যায়।

এই বিভাগের আরো খবর