1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ-ভিডিও ধারণ, কলেজশিক্ষক গ্রেপ্তার - আজকের কাগজ
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ’ সরকারের উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ফের রাজধানীতে বাসে আগুন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার তদন্তে প্রমান মিললেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাস্তি কার্যকরে কালক্ষেপন ববি প্রশাসনের শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’ রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল

ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ-ভিডিও ধারণ, কলেজশিক্ষক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
শেয়ার করুন

বগুড়ায় এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ভিডিও ধারণ এবং অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় জিন্নাতুল ইসলাম প্রামাণিক (৫৩) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

গতকাল মঙ্গলবার রাতে শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী থানায় ধর্ষণের অভিযোগ দেন। পরে রাত ১২টার আগে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার পর ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী প্রায় চার বছর আগে সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামাণিকের কাছে প্রাইভেট পড়া শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখেন ওই শিক্ষক।

পরে তিনি ওইসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ১০ অক্টোবর দুপুরে রানার্স সিটি হাউজিংয়ের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

শিক্ষক জিন্নাতুল ইসলাম ওই ছাত্রীকে গত ৩১ অক্টোবর বিকেলে শহরের জলেশ্বরীতলার একটি হোটেলে ডেকে নেন। সেখানে তিনি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের দাবি করলে শিক্ষক তাকে সন্তান নষ্ট করতে হুমকি দেন ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জেবুন্নেছা জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া আসামি সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামাণিককে আদালতে পাঠানো হবে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *