সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধ ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় যা করার করবে ইরান ছেলের জন্মদিনের ছুটিতে বাড়ি ফেরার কথা থাকলেও ফিরলেন না কনস্টেবল আনোয়ার জুলাইযোদ্ধা নিহতের ঘটনায় অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি লুৎফুজ্জামান বাবরের মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ পোশাকশ্রমিকদের নতুন মজুরি: দিনভর বৈঠকে কাটেনি জটিলতা, আলোচনা গড়াচ্ছে রাতেও মানিকগঞ্জে ভাঙচুর মামলায় নিষিদ্ধ আ.লীগের সভাপতি গ্রেফতার কারাগারে যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৮:২৮ পিএম
Advertisement
শেয়ার করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে পদ্মা নদীর তীরবর্তী মাজদিয়া রঙিলা মোড় এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধসহ আরো কয়েকজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার বাসিন্দা মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোড এলাকার রিশাদ এবং শৈলপাড়া এলাকার রবিউল। স্থানীয় বাসিন্দারা ঘটনা পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহতদের দাবি, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন। সেই মিছিল চলাকালে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় আহতদের পরিবারের সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সাঁড়া মাজদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই পুরোনো শত্রুতার জের ধরেও এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। তবে এখন পর্যন্ত হামলায় জড়িতদের পরিচয় ও নেপথ্যের সঠিক কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান। তিনি জানান, এলাকাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সহিংসতা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই বিভাগের আরো খবর