1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জকসুতে সর্বকনিষ্ঠ ব্যাচ থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন রাকিব - আজকের কাগজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আমি না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প ‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি! চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে কামরাঙ্গীরচরে যুবক খুন, গ্রেপ্তার ২ শূন্যরেখায় দুই শিশুর কান্না, এক মায়ের আর্তনাদ—‘আমরা বাঁচতে চাই’ নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান

জকসুতে সর্বকনিষ্ঠ ব্যাচ থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন রাকিব

ছায়মা ইসলাম মিম , ‎জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৬:৪৪ পিএম
শেয়ার করুন

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য স্বতন্ত্র প্রার্থীতা পেলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সর্বকনিষ্ঠ ব্যাচ অর্থাৎ ২০তম আবর্তনের শিক্ষার্থী মো. রাকিব মাজহার।


‎রবিবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় রাকিবের প্রার্থীতা চূড়ান্ত হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

‎‎প্রর্থীতা চূড়ান্ত হওয়ার পর রাকিব মাজহার বলেন, “স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য।জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, কখনো সামনের সারিতে কখনো বা পিছনে।”


‎তিনি বলেন, “আমি মনে করি আমার জবিয়ান ভাই বোনেরা যথেষ্ট মেধাবী এমনকি অন্য ক্যাম্পাসের শিক্ষার্থীদের থেকে আলাদাভাবে চিন্তা করে আর এটা শিখিয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সুতরাং, শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ও সেই বুদ্ধিমত্তার পরিচয় দিবে।”


‎তিনি আরও বলেন, “আমি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব বা সংগঠনের কেউ নই। তাই নির্বাচিত হলে আমার ডিসিশন মেকার হিসেবে কাজ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী। বলা যায় তারাই আমার নেতা আমি তাদের প্রতিনিধি।”

‎‎উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে এবং ২২–২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

এই বিভাগের আরো খবর