1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জয়পুরহাটে ৩০০ শীতার্ত পরিবারের পাশে ২০-বিজিবি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

জয়পুরহাটে ৩০০ শীতার্ত পরিবারের পাশে ২০-বিজিবি

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ৬:৫৫ পিএম
শেয়ার করুন

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন হাড়কাঁপানো এই শীতে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর উদ্যোগে স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১০জানুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন লে.কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), মোঃ ইমরান হোসেন সহকারী পরিচালক, জয়পুরহাট ২০-ব্যাটালিয়ন।

​উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি হওয়ায় সবচেয়ে বেশি কষ্টে আছেন শিশু ও বৃদ্ধরা। এই বিষয়টি বিবেচনায় রেখে বিজিবি ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। একই সাথে একটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
​বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

​শীতবস্ত্র ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। উপকারভোগী রমিজা বেওয়া বলেন, বেশ কয়েক দিন ধরে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে আছিলাম। আজ গরম কাপড় আর মাগনা (বিনামূল্যে) ওষুধ পেয়ে খুব উপকার হলো। বিজিবির জন্য দোয়া করি।

একই অনুভূতি প্রকাশ করেন শিশু আলিফ হোসেনের বাবা। তিনি জানান, তীব্র শীতে শিশুদের নিয়ে তারা বিপাকে ছিলেন, বিজিবির এই সহায়তা তাদের অনেক বড় উপকারে এসেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *