1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাকাতের কাপড় আনতে গিয়ে বৃদ্ধার প্রাণ গেল - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

জাকাতের কাপড় আনতে গিয়ে বৃদ্ধার প্রাণ গেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ১১:৪৮ এএম
শেয়ার করুন

রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়া জানায়, দে‌লোয়ার হাজী প্রতিবছ‌রের মত এবারও তাঁর বাড়ি‌তে প্রায় সা‌ড়ে ৩ হাজার অসহায়, হত‌দিরদ্র মানু‌ষের মা‌ঝে যাকা‌তের শা‌ড়ি ও লু্ঙ্গি বিতর‌ণের ব‌্যবস্থা করেন। যার জন‌্য প‌্যা‌ন্ডেল ও গরমের জন‌্য ফ‌্যা‌নের ব‌্যবস্থা রা‌খেন।

সকাল ৭ টা থে‌কে শা‌ড়ি ও লুঙ্গি বিতর‌ণের কথা থাক‌লেও ফজ‌রের নামাজা‌রের সময় থে‌কে মানুষ জ‌রো হ‌তে থা‌কে। হঠাৎ সকাল সা‌ড়ে ৬টার দি‌কে তার বাড়ির গেট ভেঙে এক সা‌থে সবাই ঢুকার চেষ্টা ক‌রে। এ সময় এক অজ্ঞাত বৃদ্ধা ধাক্কা লে‌গে মা‌টি‌তে প‌ড়ে যান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে প্রতি বছর তিনি জাকাতের কাপড়-লুঙ্গি দিয়ে থাকেন। এ বছর সাড়ে ৩ হাজার দুস্থ-গরিবের মধ্যে জাকাতের কাপড়-লুঙ্গি বিতরণের কথা রয়েছে। সকাল ৭টা থেকে বিতরণের কথা থাকলেও ফজরের নামাজের পর থেকে লোকজন তার বাড়ির সামনে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে গেট দিয়ে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে ওই নারী নিচে পড়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, জাকাত নিতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি।

এই বিভাগের আরো খবর