1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাবিতে ভর্তি (২০১৯-২০) পরীক্ষার ৮ কোটি টাকা ভাগাভাগি, তদন্ত শুরু - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

জাবিতে ভর্তি (২০১৯-২০) পরীক্ষার ৮ কোটি টাকা ভাগাভাগি, তদন্ত শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৫৪ পিএম
শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার ৮ কোটি টাকা শিক্ষক-কর্মকর্তারা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ তদন্ত শুরু হয়। এখনও তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য গোলাম দস্তগীর।

তদন্তের জন্য আসা ইউজিসির গঠিত ৩ সদস্যের তদন্ত কমিতির সদস্যরা হলেন- ইউজিসি সদস্য আবু তাহের, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক গোলাম দস্তগীর।

তদন্ত কমিটির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, ট্রেজারার রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ। এছাড়াও ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কম্পট্রোলার প্রমুখ উপস্থিত আছেন।

এদিকে, দীর্ঘদিন পর অফিস করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তবে তিনি তদন্ত কমিটির বৈঠকে তিনি উপস্থিত হননি।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি ফরম বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের মোট আয় হয় প্রায় ২০ কোটি টাকা। এর মধ্যে ১০ কোটির বেশি ব্যয় হয় পরীক্ষা আয়োজনে। আর দুই কোটির বেশি ব্যয় হয় অন্য খাতে। বাকি ৮ কোটি টাকার বেশি নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে।

এই বিভাগের আরো খবর