1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৪ দেশের আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় শীর্ষে রুয়েট - আজকের কাগজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

১৪ দেশের আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় শীর্ষে রুয়েট

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৫ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’ এর গবেষণাপত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী ‘রাইকন ২০২৬’—রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস বিষয়ক পঞ্চম আইইইই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আইইইই বাংলাদেশ শাখা ও আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বাংলাদেশ শাখার যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইন—দুই মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন। এতে মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। কঠোর পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। এতে গবেষণাপত্র গ্রহণের হার ছিল প্রায় ২৮ শতাংশ।

শুক্রবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস ইনকর্পোরেটেডের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর উৎপাদনে পূর্বাভাসভিত্তিক রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রের অচলাবস্থার সময় কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার নিয়ে আলোচনা করেন।

দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, স্বয়ংক্রিয় ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।

সম্মেলনের গবেষণাপত্র প্রতিযোগিতায় রুয়েট প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে যবিপ্রবি ও কুয়েট। ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে রুয়েটের এ অর্জন বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উঠে এসেছে।

এই বিভাগের আরো খবর