1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জামিনে মুক্তি পেয়ে ফেসবুকে যা লিখলেন নুসরাত ফারিয়া - আজকের কাগজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
দাম বাড়ছে না গ্যাসের, জানাল জ্বালানি মন্ত্রণালয় রুয়েট ডিবেট ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াতের সিংগাইর উপজেলা শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আয়নাঘরে’ যারা দেয়াল টেনেছে তাদের বিচারের আওতায় আনছি: চিফ প্রসিকিউটর মায়ের বকুনি থেকে বাঁচতে ট্রেনে শত কিলোমিটার পাড়ি দিল দুই শিশু জঙ্গিদের হানি ট্র্যাপ, ঝাড়খণ্ড থেকে নারী গ্রেপ্তার! ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী সন্তানের মারধরে আহত বৃদ্ধা মা, বিচার চেয়ে থানায় পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তোহা আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

জামিনে মুক্তি পেয়ে ফেসবুকে যা লিখলেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৩:৪২ পিএম
শেয়ার করুন

জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে নিজের ভেরিয়াফায়েড পেইজে অনুভূতি প্রকাশ করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

মুক্তির এক ঘণ্টা পর নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া গত দুইদিনে তার পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। স্ট্যাটাসটি তার হয়ে পোস্ট করেছেন তার ফেসবুক পেইজের পরিচালক (অ্যাডমিন)।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।’

তিনি আরও লেখেন, ‘আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন—তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব।’

এ অভিনেত্রী লেখেন, ‘আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।’

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘তাদের [সংবাদমাধ্যম] এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’

১৮ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরো খবর