1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৮:০৬ পিএম
শেয়ার করুন

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. স্বপন মাতুব্বর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রধান বাধা। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে সচেতন ভূমিকা রাখতে হবে।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *